Loading...

একা এবং কয়েকজন

In Stock (2 items)
৳650.00 ৳700.00

এই উপন্যাসের শুরু হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের দু-এক বছর আগে। যবনিকা তখন কম্পমান; অচিরেই শুরু হবে বিস্ফোরণ। ভঅরতের স্বাধীনতা আন্দোলনের চূড়ান্ত অধ্যায়, বিয়াল্লিশের আগস্ট আন্দোলন, পূর্বপ্রাচ্যে মিত্রশক্তি বাহিনীর পতন, অসম-পূর্ববঙ্গ ছেড়ে ইংরেজ সরকারের পশ্চাদপসরণের পরিকল্পনা- এই সব সময়ের মধ্যে বড় হয়ে উঠছে দুজন কিশোর। একজনের ভূমিকা দর্শকের, সে কোনও কিছুর সঙ্গেই নিজেকে মেলাতে পারে না। আর অন্যজন দুর্দান্ত ও উগ্র, সে আগুনে ঝাঁপিয়ে পড়তেও ভয় পায় না। তারা পরের পর পার হয়ে আসে দুর্ভিক্ষ, ইতিহাসের নিষ্ঠুরতম দাঙ্গা এবং ভারতবিভাগের পর স্বাধীনতা। এই উপন্যাসে সুনীল গঙ্গোপাধ্যায় সেই তরঙ্গ-উত্তাল ঐতিহাসিক পটভূমিকাটিই শুধু চিত্রিত করেননি, তিনি সৃষ্টি করেছেন জীবন্ত মানুষের এক বিরাট মিছিল- কামনা-বাসনা, হৃদয়জ্বালা ও মৃত্যু সত্ত্বেও যারা পটভূমিকার চেয়েও বিশাল হয়ে ওঠে। Read more

Author name: Sunil Gangopadhyay
Tags:
SKU: #g58ZQns0T3

বিশ শতকের শেষাংশে জন্ম নেওয়া সব্যসাচী একজন বাঙ্গালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট- এমন বহু পরিচয়ে সাহিত্যের অগণিত ক্ষেত্রে তিনি রেখেছেন তাঁর সুকুমার ছাপ। নীললোহিত, সনাতন পাঠক কিংবা কখনো নীল উপাধ্যায় ছদ্মনামে প্রকাশিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় এর বই সমূহ। অধুনা বাংলাদেশের মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন ৭ সেপ্টেম্বর ১৯৩৪। কিন্তু মাত্র চার বছর বয়সেই স্কুল শিক্ষক বাবার হাত ধরে সপরিবারে পাড়ি দিয়েছিলেন কলকাতায়। ১৯৫৩ সালে সাহিত্যে বিচরণ শুরু হয় কৃত্তিবাস নামের কাব্যপত্রিকার সম্পাদনার মধ্য দিয়ে। ১৯৫৮ সালে প্রকাশ পায় প্রথম কাব্যগ্রন্থ ‘একা এবং কয়েকজন’। সুনীল গঙ্গোপাধ্যায় এর বই মানেই পাঠকের কাছে আধুনিকতা আর রোমান্টিকতার মেলবন্ধন। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি কবিতার বই হলো ‘আমি কী রকম ভাবে বেঁচে আছি’, ‘যুগলবন্দী’ (শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে), ‘হঠাৎ নীরার জন্য’, ‘রাত্রির রঁদেভূ’ ইত্যাদি। সুনীল গঙ্গোপাধ্যায়ের বই সমগ্র ‘পূর্ব-পশ্চিম’, ‘সেইসময়’ এবং ‘প্রথম আলো’ তাঁকে এপার, ওপার আর সারাবিশ্বের বাঙালির কাছে করেছে স্মরণীয়। ‘কাকাবাবু-সন্তু’ জুটির গোয়েন্দা সিরিজ শিশুসাহিত্যে তাকে এনে দিয়েছিলো অনন্য পাঠকপ্রিয়তা। তাঁরই উপন্যাস অবলম্বনে কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায় পরিচালনা করেছিলেন ‘অরণ্যের দিনরাত্রি’ এবং ‘প্রতিদ্বন্দ্বী’র মতো চলচ্চিত্র। পাঠক সমাদৃত ভ্রমণকাহিনী ‘ছবির দেশে কবিতার দেশে’ কিংবা আত্মজীবনীমূলক ‘অর্ধেক জীবন বই’তে সাহিত্যগুণে তুলে ধরেছিলেন নিজেরই জীবনের গল্প। ২০১২ সালে মৃত্যুর আগ পর্যন্ত চার দশকে তিনি পরিচিত ছিলেন জীবনানন্দ পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি এবং বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে।

Specifications About Author
Name একা এবং কয়েকজন
Author সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
ISBN 9788177563399
Edition ৪র্থ মুদ্রণ, ২০১২
Publisher আনন্দ পাবলিশার্স (ভারত)
No of Page 626

Latest Reviews

No Review
0

You May Also Like

Get 50% Discount.

Lorem, ipsum dolor sit amet consectetur adipisicing elit. Exercitationem, facere nesciunt doloremque nobis debitis sint?